উপদেষ্টা আসিফ মাহমুদ “ছাত্ররা ক্ষমতার জন্য লড়াই করেনি, সিস্টেম রিফর্মেশনের জন্য করেছে”

রাষ্ট্রের সকল অঙ্গকে বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ছাত্ররা ক্ষমতার জন্য আন্দোলন করেনি। তারা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে। আমরা সেই সিস্টেমকে রিফর্মেশন করবো। কারণ একজন যদি দেখেন তার ঊর্ধ্বতন কাজ করছেন না, তখন তিনিও কাজে আগ্রহ হারাবেন। এটাই স্বাভাবিক। তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিগত ১৬ বছর কিছু মানুষ বাংলাদেশকে কুরে কুরে নষ্ট করেছে। রাষ্ট্রকে অকার্যকর করতে সবকিছু করেছে তারা। এবার আমরা সুন্দর সমৃদ্ধ ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই।

তিনি বলেন, বাংলাদেশে সৃষ্ট বন্যা কারো ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা হবে। আমরা অতীত ভুলে ঘুরে দাঁড়াতে চাই। ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

নোয়াখালীর বন্যা নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, উপকূলীয় এ অঞ্চলের মানুষ বন্যার সঙ্গে খুব একটা পরিচিত না। তবে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন। তাই উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সবাই মিলে কাজ করবো। অন্যান্য জেলা থেকেও নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তারপর আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর