উগ্র ডানপন্থীদের সহিংসতার পর যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী বিক্ষোভ

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উগ্র ডানপন্থীদের কয়েক দিনের সহিংসতার বিরোধিতা করে গতকাল বুধবার হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন।

গত ২৯ জুলাই তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গুজবকে কেন্দ্র করে গত কয়েক দিন ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তাকেন্দ্রে হামলা হয়। এর বিরোধিতা করে গতকাল সন্ধ্যায় বিপুলসংখ্যক বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারী লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল ও নিউক্যাসলের রাস্তায় বিক্ষোভ করেন।

ছুরি হামলায় ওই শিশুদের নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে হামলাকারী একজন মুসলিম অভিবাসনপ্রত্যাশী। পরে জানা যায়, সন্দেহভাজন হামলাকারী ১৭ বছরের কিশোর অ্যাক্সেল রুডাকুবানা। ওয়েলসে তার জন্ম। তার মা–বাবা রুয়ান্ডা থেকে এসেছেন।

উত্তর–পূর্বাঞ্চলীয় লন্ডনের ওয়ালথামস্টোতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাঁরা স্লোগান দিচ্ছিলেন, ‘কাদের সড়ক? আমাদের সড়ক!’ কয়েকজনের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘উগ্র ডানপন্থীদের থামাও’।

উগ্র ডানপন্থীদের ইঙ্গিত করে ৫৮ বছর বয়সী সারা ট্রেসিলিয়ান এএফপিকে বলেন, ‘আমি বরোতে থাকি এবং আমি চাই না এসব মানুষ আমাদের রাস্তায় থাকুক। তারা আমাদের প্রতিনিধিত্ব করে না।’

শেফিল্ডে অধিকারকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘জোরালোভাবে বলুন, স্পষ্টভাবে বলুন, শরণার্থীদের এখানে স্বাগত জানানো হচ্ছে।’

পুলিশের তথ্য অনুসারে, বার্মিংহামে অভিবাসনপ্রত্যাশীদের একটি সহায়তাকেন্দ্রে বর্ণবাদবিরোধী শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। আর ব্রাইটনে প্রায় দুই হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার স্থানীয় মানুষের সুরক্ষা নিশ্চিতে কাজ করায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স