ঈদের তৃতীয় দিনে দেড় লক্ষাধিক দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানায়

ইট-পাথরের নগরী ঢাকায় নগরবাসীর চিত্তবিনোদনের জায়গা একেবারেই হাতেগোনা। এর মধ্যে একটি মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।তাইতো একটুখানি অবসরে মানুষ ছুটে যায় সেখানে। ঈদের প্রথম দুদিনের মতো তৃতীয় দিন বুধবারও (২ এপ্রিল) চিড়িয়াখানায় নেমেছে দর্শনার্থীর ঢল।  

সকাল ৯টা থেকেই চিড়িয়াখানার প্রবেশপথে দীর্ঘ লাইন দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বিকেল হতেই লোকে লোকারণ্য হয়ে ওঠে চিড়িয়াখানা। যেন তিল ধারণের ঠাঁই ছিল না।

অনেকে এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ এসেছেন বন্ধু-বান্ধবের সঙ্গে। অভিভাবকের সঙ্গে আসা শিশুদের কোলাহলে চিড়িয়াখানা এলাকার পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

দর্শনার্থীদের বেশিরভাগই চিড়িয়াখানার ভেতরে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ ও নানা প্রজাতির পাখি দেখতে ভিড় জমান। সবচেয়ে বেশি নজর কেড়েছে রয়েল বেঙ্গল টাইগার ও সিংহ। কেউ কেউ ক্যামেরা ও মোবাইল ফোনে পশু-পাখির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। কেউ কেউ আবার সঙ্গে সঙ্গে সেসব পোস্ট করে দিচ্ছিলেন ফেসবুক-ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সরেজমিনে দেখা যায়, স্থায়ী টিকিট কাউন্টার ১০টির মতো থাকলেও ঈদের কয়েকদিনের ভিড় সামলাতে বাড়তি কাউন্টার খোলা হয়েছে। তবু লোকজনকে টিকিট পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।

প্রথমত রাস্তার ভোগান্তি, তারপর চিড়িয়াখানার সামনের চত্বরে হকারদের জটলা ও টিকিট কাউন্টারের লম্বা লাইন অনেক দর্শনার্থীকেই ক্লান্ত করেছে। পাশাপাশি তীব্র গরম ও প্রচণ্ড ধুলোয় শিশুদের ভুগতে দেখা যায় বেশি। এ কারণে অনেকে বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় ঢুকেও আবার দ্রুতই বেরিয়ে আসেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে ঘুরতে আসা মোহাম্মদ রেজাউল মিয়া বাংলানিউজকে বলেন, আগে যদি এত ভিড়ের কথা জানতাম তাহলে ঈদের ৩-৪ দিনের মধ্যে চিড়িয়াখানায় আসতাম না। বাচ্চাদের নিয়ে এসে চিড়িয়াখানার বাইরে যেমন ভোগান্তিতে পড়তে হয়েছে, তেমনি ভেতরে এসে তার চেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ বাচ্চাদের কোনো জীবজন্তু দেখাতে পারছি না প্রচণ্ড ভিড়ের কারণে। তাই তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বাংলানিউজকে বলেন, ঈদের দিন ৮০ হাজার এবং দ্বিতীয় দিন এক লাখ ৫০ হাজার দর্শনার্থী এসেছেন চিড়িয়াখানায়। আমরা ধারণা করছি আজ এক লাখ ৫০-৬০ হাজার দর্শনার্থী প্রবেশ করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিড়িয়াখানায় পানির কিছুটা সংকট দেখা দিয়েছে, আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তবে মানুষের চাপ বেশি হলে আমাদের পানির চাপটাও অনেক বেড়ে যায়, এ কারণে কিছুটা সমস্যা হচ্ছে। চিড়িয়াখানায় ধুলা কমানোর জন্য আমরা একটা পানির গাড়ি ব্যবহার করছি, চিড়িয়াখানা ঘুরে ঘুরে পানি ছিটানো হচ্ছে।

তিনি আরও বলেন, এবার দর্শনার্থীদের চাপ বেশি, পাশাপাশি গরমটাও একটু বেশি। সেজন্য প্রত্যেক খাঁচায় আমরা পানির ব্যবস্থা করে রেখেছি। দর্শনার্থীদের জন্যও কয়েক জায়গায় খাওয়ার পানি এবং হাতমুখ ধোয়ার ব্যবস্থা রেখেছি।   

এদিকে চিড়িয়াখানার বাইরের খাবারের দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। তবে এসব দোকানে খাবার পণ্যের দাম রাখা হচ্ছে অনেক বেশি। এ কারণে অনেক দর্শনার্থীই ক্ষোভ প্রকাশ করেন। তারা এসব দোকানের দরদাম তদারকির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

চিড়িয়াখানার পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যানেও (বোটানিক্যাল গার্ডেন) এদিন দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা গেছে। গত দুদিনও দর্শনার্থীরা এই উদ্যানে এসেছিলেন একটুখানি অবসর কাটাতে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের