ঈদেই আসছে নিশোর নতুন সিনেমা, নির্মাতা কে

ঈদেই আসছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন সিনেমা। এটি হতে যাচ্ছে এই অভিনেতার দ্বিতীয় ছবি। গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। তবে চলতি বছর একটু বিরতি নিয়েছেন এই অভিনেতা। প্রস্তুতি নিয়েছেন নতুন সিনেমার। অবশেষে নতুন সিনেমার জন্য প্রস্তুত আফরান নিশো। কে বানাচ্ছেন নিশোর দ্বিতীয় সিনেমা?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নির্দেশনা দেবেন ছোটপর্দার আরেক জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। এরই মধ্যে নিজের প্রথম সিনেমা বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘ছুঁয়ে দিলে মন’ নামে সেই ছবির টাইটেল গান আজও মনে রেখেছে মানুষ। এবারে টেলিভিশনের দুই জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা জুটি হিসেবে শুরু করছেন দারুণ এক সিনেমা।

২০০১ সাল থেকে ছোট পর্দার জন্য কাজ করে আসছেন শিহাব শাহীন। বহু নাটক বানিয়েছেন তিনি। সেগুলো নাটক শুধু প্রশংসিতই নয়, অনেক অভিনেতা ও তারকা বেরিয়ে এসেছে সেসব নাটক থেকে। এরই মধ্যে ওটিটির জন্য কাজ করেও আলোচনার জন্ম দিয়েছেন এই নির্মাতা। দেশের জনপ্রিয় ওটিটি চরকি যাত্রা শুরু করেছিল তার বানানো সিরিজ ‘মরীচিকা’ দিয়ে। সেখানেও শিহাবের সহযাত্রী হয়েছিলেন নিশো। যদিও সিরিজটি তেমন সাড়া ফেলেনি। তবে শিহাবের বানানো ‘মায়াশালিক’, ‘যদি কিন্তু তবুও’, ‘সিন্ডিকেট’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিরিজ ও ছবিগুলো ছিল দারুণ জনপ্রিয় ও আলোচিত।

জানা গেছে, কয়েক মাস ধরে নির্মাণপূর্ব প্রস্তুতি নিয়েছেন পরিচালক ও তার দল। যে কোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে ছবির সেটে আলো জ্বলবে বলে নিশ্চিত করেছে ছবি-সংশ্লিষ্ট একাধিক সূত্র। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। সিনেমাটি নিয়ে আরও কিছু তথ্য জানতে যোগাযোগ করা হলে শিহাব শাহীন জাগো নিউজকে বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাবো।’

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, আসছে ঈদে মক্তি পাবে নিশো-শিহাব শাহীন জুটির এ সিনেমা। তবে ঈদুল ফিতর নয়, ঈদুল আজহায়। নিজের দ্বিতীয় ছবি নিয়ে আবারও ভক্তদের মাঝে হাজির হচ্ছেন নিশো। কেমন বোধ করছেন এই অভিনেতা? সেটা শিগগিরই জানা যাবে তার মুখ থেকেই।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের