ইস্তানবুলে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত) প্রতি বছরের মতো এবারও রমজানে ‘বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৫’ আয়োজন করেছে।

স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) ইস্তানবুলে এ আয়োজন করা হয়।

জানা যায়, ইস্তানবুলসহ তুরস্কের বিভিন্ন শহরে অধ্যয়ন করা বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ী, বিভিন্ন নামি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই আয়োজন প্রায় তিন শতাধিক অতিথির মিলনমেলায় পরিণত হয়।

এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তানবুলে বাংলাদেশের মান্যবর কনসাল জেনারেল মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ইতিহাসবিদ ও শিক্ষাবিদ, ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহমেত মাহফুজ সোইলেমেজ।

এছাড়া উপস্থিত ছিলেন তুরস্কের সরকারি স্কলারশিপ তত্ত্বাবধানকারী মন্ত্রণালয়ের ইস্তানবুল অফিসের প্রতিনিধি ওয়ুজহান তুনজায়, আন্তর্জাতিক ছাত্র সংগঠন ফেডারেশন (উদেফ), বাব-ই-আলেম আন্তর্জাতিক ছাত্র সংগঠন, তুর্কিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (তুমেদ) সভাপতি ও প্রতিনিধিরা, তুরস্কের শীর্ষস্থানীয় সিভিল অর্গানাইজেশন তুর্কিয়ে ইয়্যুথ ফাউন্ডেশন (তুগভা), আনাদোলু ইয়্যুথ ফাউন্ডেশন, নতুন বিশ্ব ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিনিধিরা। আরও উপস্থিত ছিলেন বাসাতের সাবেক সভাপতি এবং বর্তমানে আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুমিন।

এদিন সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ তানভীর উদ্দিন জামালের তেলাওয়াতের পর মারমারা বিশ্ববিদ্যালয়ের মামুনুর রশিদ রেদোয়ানের পরিবেশিত ইসলামী সংগীত উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ইফতার পরিবেশন করা হয়, যেখানে অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের আয়োজন ছিল। ইফতারের আগে আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তারা বাসাতের এই বার্ষিক উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সুন্দর, মনোমুগ্ধকর ও সুশৃঙ্খল এই ইফতার আয়োজনের জন্য অতিথিরা বাসাতের আয়োজক কমিটি ও সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাসাতের সভাপতি ওমর ফারুক হেলালী এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সাইয়্যেদ মাগফুর আহমদ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প