ইসরায়েলি হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৯২”মোট প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে”

ইসরায়েলের ধারাবাহিক হামলায় বিধ্বস্ত লেবানন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আর মোট প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) আরবের কয়েকটি দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও, তা কানেই নিচ্ছেন না নেতানিয়াহু। উল্টো, সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এক সপ্তাহ ধরে বিরতিহীন হামলা চলছে লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায়। প্রথমে নিয়ম করে দুই-একবার হামলা হলেও গত কয়েকদিনে বেড়েছে হামলার ভয়াবহতা। ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের কথা বললেও, ইসরায়েলের হামলায় প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক বাসিন্দা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতসহ সর্বত্র ছড়িয়ে পড়েছে হামলা। আর এতে মোট প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।

এদিকে, জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন প্রায় ৮০ হাজার বাসিন্দা। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ।

অন্যদিকে, হার মানতে রাজি না হিজবুল্লাহও। ইসরায়েলের কঠিন অভিযানের পরও তারা গোষ্ঠীটির গোপন ঘাঁটি খুঁজে পেতে সক্ষম হয়নি। তার ওপর ইসরায়েলের ভেতরে একের পর এক ক্ষেপণাস্ত্র-রকেট হামলা চালিয়ে যাচ্ছে তারা। এমনকি, তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রও ছুড়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলের এমন বর্বরতায় গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাহকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। কিন্তু কারও কথার তোয়াক্কা না করে আরও শক্তিশালী হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের