ইশান-সূর্য ঝড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে টপকালো ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দ্রুততম দুইশোর বেশি রান তাড়া করে নতুন রেকর্ড গড়েছে ভাফ্রত। ২০৯ রানের লক্ষ্য মাত্র ১৫.২ ওভারে তাড়া করেছে সূর্যকুমার যাদবের দল।

শুক্রবার রায়পুরে ২০৯ রান তাড়া করে জিতে পাকিস্তানকে টপকে গেছে ভারত। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে ২০৫ রানের লক্ষ্য তাড়া করেছিল পাকিস্তান ১৬ ওভারে।

ভারতের মাঠে রায়পুরে ৭ উইকেটের জয়ের মূল কারিগর ছিলেন ইশান কিশান ও অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস আসে ঈশান কিশানের ব্যাট থেকে। ইনিংসটি সাজান ১১ চার ও ৪ ছক্কায়।

অন্যদিকে সূর্যকুমার যাদব দুর্দান্ত ফর্মে ফিরে অপরাজিত ৩৭ বলে ৮২ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

টি-টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠবারের মতো ভারত সফলভাবে দুইশোর বেশি রান তাড়া করে জিতলো। এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তারা দুইশোর বেশি রান তাড়া করে জিতেছে সাতবার।

এর আগে, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্রুততম রান তাড়া ছিল ২০১৯ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যেখানে ২০৮ রানের লক্ষ্য তারা ছুঁয়েছিল ১৮.৪ ওভারে।

আগামী মাসে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভারত। বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২–০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। বুধবার নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে ভারত জয় পেয়েছিল ৪৮ রানে।

টি–টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ২০০ এর বেশি রান তাড়া

১. ভারত: ১৫.২ ওভারে ২০৯ রান বনাম নিউজিল্যান্ড, রায়পুর (২০২৬)

২. পাকিস্তান: ১৬ ওভারে ২০৫ রান বনাম নিউজিল্যান্ড, অকল্যান্ড (২০২৫)

৩. কাতার: ১৬ ওভারে ২০৪ রান বনাম কুয়েত, দোহা (২০১৯)

৪. অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ২১৫ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ, বাসেটেরে (২০২৫)

৫. দক্ষিণ আফ্রিকা: ১৭.৪ ওভারে ২০৬ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ (২০০৭)

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প