ইরানে বিক্ষোভ পাহলভি ‘ভদ্র মানুষ’ তবে ‘জনসমর্থন’ নেই: ট্রাম্প

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ইরানের সরকারবিরোধী বিক্ষোভ কিছুটা স্তমিত হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা হুমকি-ধামকির পরেও ইরানে কোনো প্রকার হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

এদিকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে পিছিয়ে এসেছে ইরানি কর্তৃপক্ষ। এমন অবস্থায় ইরানের বিরোধী রাজনৈতিক নেতা রেজা পাহলভিকে নিয়ে অনাস্থাসূচক মন্তব্য করেছেন ট্রাম্প।

ট্রাম্পের কাছে রেজা পাহলভি ‘ভদ্র মানুষ’ বলে মনে হলেও ইরানের ভেতরে ক্ষমতা গ্রহণের মতো ‘প্রয়োজনীয় জনসমর্থন’ পাহলভি আদৌ অর্জন করতে পারবেন কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান বিক্ষোভের কারণে তেহরানের সরকার পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তিনি যোগ করেন, বাস্তবতা হলো যে কোনো সরকারই ব্যর্থ হতে পারে।

ট্রাম্প আরও বলেন, ‘সরকার পতন হোক বা না হোক, সময়টা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে।’

সাম্প্রতিক বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এতে সাম্প্রতিক আন্দোলনের তথ্য প্রকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে পশ্চিমা বিশ্ব। ২০২২ সালের পর এটিই দেশটির ইসলামি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন বলে জানা গেছে।

উল্লেখ্য, তীব্র মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে তা শুরু হয়েছে গত ২৮ ডিসেম্বর। সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া দেশটির গ্রান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ শুরু করে, যা পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বর্তমানে ডলার–রিয়াল বিনিময় হার ১ ডলারে ১ লাখ ৪৫ হাজার রিয়ালে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে।

ইরানের এ বিক্ষোভে হতাহত ও গ্রেফতারের সরকারি কোনো পরিসংখ্যান প্রকাশ না হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন এইচআরএএনএর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কমপক্ষে ৫৪৪ জন নিহত ও এক হাজারের বেশি আহত হয়েছে। এছাড়া ১০ হাজার ৬৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প