ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫০

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন। এ খবর নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, এখনো বেশ কিছু শ্রমিক খনিতে আটকা পড়ে আছেন।

খবরে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে ৫৪০ (৩৩৫ মাইল) কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাবাস এলাকায় একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর রাতে) ওই কয়লা খনির একটি টানেলে কমপক্ষে ৬৯ জন কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই সেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে।

দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি রাষ্ট্রীয় টিলিভিশনকে জানিয়েছেন, বি ব্লকে উদ্ধার অভিযান শেষ হয়েছে। পাশাপাশি ব্লক-সিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, দেশের মোট কয়লার ৭৬ শতাংশই আসে এ অঞ্চল থেকে। তাছাড়া প্রায় আট থেকে ১০টি কোম্পানি এই অঞ্চলে কাজ করে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই এমন খবর সামনে এলো। এই দুর্ঘটনায় উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে এবং হতাহতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত