ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। শনিবার (২১ ডিসেম্বর) হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তেল আবিবের কাছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোঁড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়। তবে এর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

শনিবার ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে তেল আবিব জেলার একটি আবাসনে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি বেনি ব্রাক শহরে পড়েছে।

হুথি বিদ্রোহীদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা করছে এবং তারা গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাবে।

এর আগে, গত ৯ ডিসেম্বর হুথিদের একটি ড্রোন হামলায় ইসরায়েলের ইয়াভন শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত জুলাই মাসে তেল আবিবে একটি হুথি ড্রোন হামলায় এক ইসরায়েলি নিহত হন। পরবর্তীতে এর প্রতিশোধ নিতে ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালায় ইসরায়েল।

হুথিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে শিপিং লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়ে যাচ্ছে। এর জেরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাহিনী হুথি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের