ইয়ামালের প্রথম হ্যাটট্রিক, ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল বার্সেলোনা

অভিষেকের পর থেকেই প্রতিভার স্ফুরণ লামিনে ইয়ামালের পা থেকে। পরবর্তী মেসি হিসেবে তাকেই গণ্য করা হচ্ছিল। বলা হচ্ছিল, মেসি-রোনালদো যুগের শেষ, ইয়ামাল যুগের শুরু। কিন্তু গত দুই-আড়াই বছরে লামিনে ইয়ামালের পা থেকে কোনো হ্যাটট্রিকের দেখা মেলেনি।

এবার প্রথম ক্যাম্প ন্যুতে দুর্দান্ত এক রাত উপহার দিলেন তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনাকে ৪-১ গোলের জয় উপহার দিলেন তিনি। ম্যাচটি ছিল কোচ হান্সি ফ্লিকের দায়িত্ব নেওয়ার ১০০তম ম্যাচ- আর সেটিকে স্মরণীয় করে রাখলেন ১৮ বছর বয়সী উইঙ্গার।

ইয়ামাল লিগে নিজের গোলসংখ্যা বাড়ালেন ১৩-তে। শেষ দিকে সহজ ট্যাপ-ইন থেকে চতুর্থ গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করে ভিয়ারিয়ালকে কিছুটা আশা দেখান পাপা গুয়ে।

এ জয়ে বার্সেলোনা ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেলো। যদিও রিয়ালের একটি ম্যাচ হাতে আছে- সোমবার তারা খেলবে গেটাফের বিপক্ষে। ২৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৪। রিয়াল মাদ্রিদের ২৫ ম্যাচে পয়েন্ট ৬০।

ম্যাচের শুরুতে বার্সা ছন্দ খুঁজে পেতে সময় নেয়। ফারমিন লোপেজের একটি শট ব্লক হওয়া ছাড়া তেমন সুযোগ ছিল না। ভিয়ারিয়াল রক্ষণ সামলে পাল্টা আক্রমণে ভরসা রাখছিল এবং কয়েকবার হোম ডিফেন্সকে চাপে ফেলেছিল।

তবে ২৮ মিনিটে অচলাবস্থা ভাঙেন ইয়ামাল। মাঝমাঠে বল কাড়ার পর লোপেজের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন তিনি। টানা তিন ম্যাচ গোলশূন্য থাকার পর আবার স্কোরশিটে নাম তোলেন এই তরুণ তারকা।

৯ মিনিট পর আরও দুর্দান্ত এক গোল। টাচলাইনের কাছ থেকে বল পেয়ে ভেতরে কাট করে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ১৪ গজ দূর থেকে কার্লিং শটে বল জালে জড়ান ইয়ামাল- দর্শকদের দাঁড়িয়ে করতালির উপলক্ষ এনে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার থেকে সান্তিয়াগো মুরিনিয়োর ছোঁয়া পেয়ে পাপা গুয়ে গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-১। কিছুক্ষণ বার্সা চাপে পড়ে, এমনকি গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ভুলে বড় বিপদের আশঙ্কাও তৈরি হয়েছিল।

কিন্তু ৬৯ মিনিটে বদলি নেমে পেদ্রির পাস থেকে আবারও জোরালো ফিনিশে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং তা এল ঘরের মাঠে সমর্থকদের সামনে।

শেষ মুহূর্তে হুলেস কুন্দের ক্রস থেকে লেওয়াডস্কি গোল করেন। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়।

ম্যাচের আগে আলোচনায় ছিল হান্সি ফ্লিকের শততম ম্যাচ। সাবেক জার্মানি কোচ বলেছিলেন, ‘এই মাইলফলকে পৌঁছানো বড় সম্মানের।’ তবে ম্যাচের পর সব আলো কেড়ে নেন ইয়ামাল- তার গতি, ড্রিবলিং ও ফিনিশিংয়ে ভিয়ারিয়াল রক্ষণ পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প