ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ৮০

ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিম জাভা প্রদেশে এ ভূমিধসে এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৮০ জন।

প্রতিকূল আবহাওয়া কারণে শনিবার (২৪ জানুয়ারি) রাতে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রোববার (২৫ জানুয়ারি) সকালে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে।

একই সঙ্গে পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় বন্যার খবরও পাওয়া গেছে। এমনকি দেশটির রাজধানী জাকার্তাসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম জাভার ওয়েস্ট বানডুং জেলার একাধিক গ্রামে ভূমিধস হয়েছে। পাহাড়ি এলাকা থেকে নেমে আসা মাটি ও ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় ঢুকে পড়ে, এতে ঘরবাড়ি মাটিচাপা পড়ে এবং বহু মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালের ওই ভূমিধসে রোববার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নতুন করে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

উদ্ধার অভিযানের সমন্বয়কারী আদে দিয়ান পারমানা এক বিবৃতিতে জানিয়েছে , রাতভর টানা বৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রোববার সকালে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে আবার উদ্ধার অভিযান শুরু হয়।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, বন উজাড় ও পরিবেশগত ক্ষতির কারণে এসব দুর্যোগের তীব্রতা বেড়েছে। সুমাত্রার ওই বন্যার পর সরকার ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করে একাধিক মামলা করেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প