ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুন, বয়স্ক ১৬ ব্যক্তির মৃত্যু

ইন্দোনেশিয়ার সুলায়েশি দ্বীপ বয়স্কদের একটি নার্সিং হোমে আগুনের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ইন্দোনেশিয়ায় অবস্থিত ওই নার্সিং হোমে রোববার রাত ৮টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডে আরও তিনজন আহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাডো শহরের দামাই অবসরকালীন ওই হোমে আগুন লাগার পরপরই দমকল বিভাগকে খবর দেওয়া হয়।

শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমি রোটিনসুলু সংবাদ সংস্থা এএফপিকে বলেন, অনেক হতাহত ব্যক্তিকে রুমের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাতে আগুন লাগার সময় সম্ভবত ওই বয়স্ক বাসিন্দারা বিশ্রাম নিচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ নিহতদের শনাক্ত করার চেষ্টা করছে। নিহতদের অনেকের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সে কারণে তাদের পরিবারের সদস্যদের হাসপাতালগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা অনলাইন নিউজ আউটলেট ডেটিকমকে জানিয়েছেন, তাদের অনেকের অবস্থা ‌‘অজানা’। আগুন লাগার পর নার্সিং হোমের কাছে বসবাসকারী স্টিভেন মোকোডম্পিট সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা করেছিলেন।

মোকোডম্পিট ডেটিকমকে বলেন, তিনি যখন রাত ৮টার দিকে সেখানে পৌঁছান তখন নার্সিং হোমের রান্নাঘরে আগুন জ্বলছিল। তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং সহায়তার জন্য লোকজন চিৎকার করছিল।

তিনি বলেন, মাত্র পাঁচ মিনিটের মধ্যে আগুন পুরো ভবনটিকে গ্রাস করে ফেলে। তিনি এবং আরও কয়েকজন নার্সিং হোমের পেছনের দিক থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য টেবিল এবং মই স্তূপ করে রাখেন। এর আগে চলতি মাসের শুরুতে রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে আগুন লেগে ২২ জন নিহত হন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প