ইন্দোনেশিয়ান নারী হত্যা: বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যার দায়ে বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

দুই সপ্তাহ আগে একটি হোটেল কক্ষ থেকে এক ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়।

আসামি মো. শিমুল বাবুর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমিরা সারিয়াতি জয়নালের সামনে অভিযোগটি পড়ে শুনানো হয়। তবে, মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারাধীন হওয়ায় অভিযুক্তের কাছ থেকে কোনও স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

অভিযোগ অনুসারে, গত বছরের ৩১ ডিসেম্বর রাত ১০টা১২ মিনিটে পুচংয়ের তামান মাওয়ারের একটি হোটেল কক্ষ থেকে ৩৯ বছর বয়সী এক ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশি ওই শ্রমিকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ৩ জানুয়ারি সেরডাং জেলা পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত অফিসে, বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে, ওই বাংলাদেশি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল।

মামলার কার্যক্রম চলাকালীন, ডেপুটি পাবলিক প্রসিকিউটর নাদিয়াহ মালেক ফৌজি উভয় অভিযোগের জন্য অভিযুক্তকে জামিন দেওয়ার সুপারিশ করেননি। মামলাটি পরবর্তী শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

  • Related Posts

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোক…

    Continue reading
    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষের পর মঙ্গলবারও (২১ জুলাই) শত শত আন্দোলনকারী যন্তর…

    Continue reading

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট