ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে নায়কদের সাথে যা করেন জাহ্নবী কাপুর

বলিউডে নিজের জায়গা তৈরি করতে একাই লড়ছেন জাহ্নবী কাপুর। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা হলেও জাহ্নবী শুধুই পারিবারিক পরিচয় ভরসা না করে নিজ দক্ষতায়ই এগিয়ে যেতে চান। সম্প্রতি করণ জোহরের শোয়ে অতিথি হয়ে তিনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার কৌশল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। নায়কদের সঙ্গে তার কৌশলের বিষয়টি নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

জাহ্নবী জানিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পুরুষ অভিনেতাদের ইগো বুঝে চলতে হয়। আমি এটাই শিখেছি। নিজের অবস্থান প্রমাণের জন্য আমি প্রায়শই লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি, এতে সমস্যা কম হয় এবং কারও কাছে অপছন্দ হওয়ার ঝুঁকিও থাকে না।’

তিনি আরও বলেন, ‘আমি প্রথম থেকেই নিজেকে পারফর্ম করতে গিয়ে তাড়াহুড়া করি না। বরং বলে দিই, আমি বুঝতে পারছি না কীভাবে আমার অংশটা সঠিকভাবে উপস্থাপন করব। আমার মনে হয়, এটাই নিরাপদ উপায়।’

২০১৮ সালে অভিনয় জীবন শুরু করে জাহ্নবী কাপুর ইতিমধ্যেই ১৩টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার সিনেমাগুলোর মধ্যে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’, তেমনি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’ উল্লেখযোগ্য।

জাহ্নবীর এই খোলামেলা স্বীকারোক্তি প্রশংসিত হচ্ছে। তিনি প্রমাণ দিলেন, শুধু নামী পরিবারের কন্যা হওয়াই নয় নিজের কৌশল এবং ধৈর্য দিয়ে একজন নায়িকা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি