দুই বছর পর বাংলাদেশের জালে ৫ গোল, থাইল্যান্ডের কাছে বড় হার

প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরো নিষ্ঠুর থাইল্যান্ডকে দেখলো বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জালে ৫ গোল দিয়েছে থাই মেয়েরা। একটি গোল করায় বাংলাদেশ ম্যাচ হেরেছে ৫-১ ব্যবধানে। প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ৩-১ গোলে।

সোমবার ব্যাংককে সিরিজের শেষ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের রক্ষণ ছিল ভঙ্গুর। যে কারণে দ্বিতীয় ম্যাচে এসে আরো বেশি গোল হজম করতে হয়েছে পিটার বাটলারের দলকে। এই জয়ে ঘরের মাঠের সিরিজ থাইল্যান্ড জিতে নিলো ২-০ ব্যবধানে।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জালে চারের অধিক গোল হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা এশিয়ান গেমসে অংশ নিয়ে প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ ও দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হেরেছিল।

ভিয়েতনামের কাছে ৬ গোল খাওয়ার পর দীর্ঘ ২৫ মাসে বাংলাদেশের জালে কোনো দেশই চারের বেশি গোল দিতে পারেনি। গত বছর মে মাসে ঢাকায় প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর বাংলাদেশের গোলরক্ষককে পাঁচবার জাল থেকে বল কুড়াতে হলো।

কোচ পিটার বাটলারের অতি হাই ডিফেন্স কৌশলে ২৩ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝবৃত্তের কাছাকাছি এসে ডিফেন্স করছিলেন আফঈদা-শামসুন্নাহাররা। থাই মেয়েরা সেই সুযোগটাই নিয়েছেন। অফসাউট ট্র্যাপ ভেঙে দলের অধিনায়ক সাওকালাক বল নিয়ে ভেতরে ঢুকে পড়েন। অনেকটা পথ দৌড়িয়ে পরাস্ত করেন বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমাকে।

২৩ মিনিটে থাইল্যান্ডের গোলরক্ষক বল ঠেলে দেন সামনে এক ডিফেন্ডারকে। তিনি বাংলাদেশের রক্ষণভাগের সবাইকে নিজেদের সীমানার কাছাকাছি দেখে লম্বা পাস দেন। সেই বল ধরে বাংলাদেশের ৩ ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে জালে পাঠান জিরাপর্ণ। আফঈদা, শামসুন্নাহার ও নবীরনরা কোনো বাধা দিতে পারেননি।

২৯ মিনিটে বাম দিক থেকে মারিয়া মান্দার কর্নারে হেড নিয়েছিলেন বাংলাদেশে শামসুন্নাহার জুনিয়র। বল পোস্টে লেগে চলে যায় চালে। ব্যবধান কমে দাঁড়ায় ২-১। ৩৪ মিনিটে আবার গোল খায় বাংলাদেশ। দুই ডিফেন্ডার আফঈদা ও শামসুন্নাহারের মাঝ দিয়ে বল নিয়ে এগিয়ে যান মাদিসন। সহজেই পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষককে।

৪১ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা দ্বিতীয় প্রচেস্টায় থাইল্যান্ডের অধিনায়কের শট লুফে না নিলে আরেকটি গোল হজম করতো বাংলাদেশ। ৪৩ মিনিটে মনিকা চাকমার শট থাইল্যান্ডের গোলরক্ষক ধরলে ব্যবধান কমানোর সুযোগ হারায় বাংলাদেশ।

দুটি পরিবর্তন করে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন পিটার বাটলার। রক্ষণে শামসুন্নাহারের পরিবর্তে জয়নব বিবি রিতা ও মাঝমাঠে নবীরনের পরিবর্তে স্বপ্না রাণীকে মাঠে নামান কোচ। জয়নব বিবিকে কাটিয়েই ৫৪ মিনিটে থাইল্যান্ড নিজেদের চতুর্থ গোলটি করে। নিজেদের সীমানা থেকে আসা লম্বা পাসের একটা বল ধরে ডান দিক দিয়ে ঢুকে পড়েন থাইল্যান্ডের ফরোয়ার্ড। একটু সামনে চলে আসা গোলরক্ষক রূপনা চাকমার মাথার ওপর দিয়ে বল জালে ফেলেন মাদিসন।

৫৭ মিনিটে পেনাল্টি থেকে পঞ্চম গোল করে থাইল্যান্ড। বাংলাদেশের কোহাতি কিসকু বক্সে ফাউল করেন থাইল্যান্ডের জিরাপর্ণাকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তিনিই গোল করেন। বাকি সময় থাইল্যান্ড গোটা চারেক সুযোগ পেয়েও ব্যবধান আর বাড়াতে পারেনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর