ইতালিতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন নিহত

ইতালিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এর মধ্যে দুই শিশুও রয়েছে। ন্যাপলসের কাছে অবস্থিত দেশটির সাভিয়ানো শহরের একটি বাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছে। গ্যাস বিস্ফোরণের পর দুতলা ভবনটির আংশিক ধসে পড়ে। খবর বিবিসির।

স্থানীয় দমকলের সদস্যরা জানিয়েছেন, দুতলা ওই ভবনটিতে দুর্ঘটনায় এক ছেলে শিশু এবং এক মেয়ে শিশুসহ তাদের দাদি ও মা নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তুপ থেকে ওই শিশুদের বাবা এবং এক নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বেশ গুরুতর। তবে নবজাতক শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইতালির ফায়ার সার্ভিসের ভিজিলি দেল ফুওকো জানিয়েছেন, বাবা-মা এবং তিন সন্তান নিয়ে এক দম্পতি ভবনটির একতলায় থাকতেন এবং বয়স্ক একজন নারী ওপরের তলায় থাকতেন।

এক বিবৃতিতে তিনি বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা বাবা এবং এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে। তাদেরকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত দুই শিশুর বয়স যথাক্রমে ৬ এবং চার বছর।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান