ইউটিউবেও রোনালদোর রেকর্ডের পর রেকর্ড

বাজারে এসেছেন নতুন কনটেন্ট নির্মাতা। নাম তাঁর ক্রিস্টিয়ানো রোনালদো!

কিংবদন্তি এই ফুটবলার যে ‘নতুন ভুবনে’ পা রেখেছেন, তা জানা গেছে আগেই। ২১ আগস্টের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও নিজস্ব ওয়েবসাইটের পর অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুলেছেন রোনালদো। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে সেই চ্যানেলে এক দিনেই অনুসারীর সংখ্যা (সাবস্ক্রাইবার) ১ কোটি ২৫ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রথম ঘণ্টাতেই অনুসারীর সংখ্যা ১০ লাখ স্পর্শ করেছিল, সংবাদমাধ্যম আল-জাজিরার দাবি অনুযায়ী, যা নতুন বিশ্ব রেকর্ড। শুধু কী তাই, ইউটিউব চ্যানেলে অনুসারীর সংখ্যায় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে মাত্র ২ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে যান রোনালদো।

ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় এরই মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো (৮০ কোটির বেশি)। এবার ইউটিউবের ভুবনেও ‘সুপারস্টার’ কনটেন্ট নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি। যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক সাময়িকী ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এক সপ্তাহের ভেতরে রোনালদোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে, যা এই প্ল্যাটফর্মে রেকর্ড। ৩০ আগস্ট সকালে এই প্রতিবেদন লেখার সময় রোনালদোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ কোটি ২৭ লাখ।

রোনালদো ইউটিউব চ্যানেল খোলার দুই দিন পর সাবস্ক্রাইবার ছিল ৩ কোটির বেশি। আল নাসর ফরোয়ার্ড তাঁর এই চ্যানেলে নিজের বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন। এর মধ্যে দুই বছর আগে মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের প্রতিকৃতি উদ্বোধনের ভিডিওর ভিউ-ই ৩ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। খুব দ্রুত প্রচুর সাবস্ক্রিপশন পেয়ে যাওয়ায় ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড গোল্ডেন বাটনও পেয়েছেন রোনালদো। তাঁর সমসাময়িক সময়ে আমেরিকান ফুটবল কিংবদন্তি টম ব্রাডিও নিজের ইউটিউব চ্যানেল খুলে এত জনপ্রিয়তা পাননি। দুই সপ্তাহ আগে ইউটিউব চ্যানেল খোলা ব্রাডির সাবস্ক্রাইবার মাত্র ৭৫ হাজার ৯০০ (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)।

মাঠেও রোনালদোর এখন দারুণ সময় কাটছে। সৌদি প্রো লিগে আল নাসরের দুই ম্যাচেই গোল পেয়েছেন। ক্যারিয়ারের এ পর্যন্ত ৮৯৯ গোল করা রোনালদো ১০০০ গোলের মাইলফলক ছুঁতে চান। ইংল্যান্ড, স্পেন ও ইতালির লিগে খেলে আসা এই পর্তুগিজ মাঠের খেলায় বেশ আগে থেকেই কিংবদন্তি। ইউটিউবের জগতেও খুব অল্প সময়ের মধ্যে সুপারস্টার হয়ে ওঠা রোনালদো এই পথে কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

  • Related Posts

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading
    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে…

    Continue reading

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান