ইউক্রেন যুদ্ধে উ. কোরিয়ার ১০০ সেনা নিহত দ. কোরিয়ার দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার কমপক্ষে ১০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয় সংসদ সদস্য লি সুং-কওন। 

তিনি বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস-এর ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

লি সুং-কওন জানান, এছাড়া প্রায় ১,০০০ উত্তর কোরিয় সেনা আহত হয়েছে এবং নিহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

ক্ষয়ক্ষতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নতুন যুদ্ধক্ষেত্র সম্পর্কে উত্তর কোরিয় সৈন্যদের পূর্বপরিচিতি না থাকা এবং ড্রোন হামলা মোকাবিলায় তাদের দক্ষতার অভাব।

এর আগে, অক্টোবরে জানা যায় যে উত্তর কোরিয়া রাশিয়াকে সাহায্য করতে ১০,০০০ সৈন্য পাঠিয়েছে। তবে তারা প্রথম কয়েক সপ্তাহ প্রশিক্ষণ এবং সহায়ক কাজে যুক্ত ছিল।

লি সুং-কওন জানান, ক্ষয়ক্ষতির বেশিরভাগ ঘটনা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘটেছে। ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলে গত আগস্টে একটি ছোট্ট এলাকা দখল করে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে অভিযোগ উঠেছে যে, ড্রোন হামলা মোকাবিলার ক্ষেত্রে অদক্ষতার কারণে উত্তর কোরিয় সৈন্যরা বোঝা হিসেবে পরিণত হয়েছে। তারা ফ্রন্টলাইন অ্যাসল্ট ইউনিট হিসেবে ব্যবহার হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

যদিও রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই এই সৈন্য মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রাশিয়ার সঙ্গে তাদের মৈত্রী ‘যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অসৎ প্রভাব প্রতিরোধে ভূমিকা রাখছে’।

উত্তর কোরিয়ার এই ভূমিকা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার জানিয়েছেন যে, কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয় সৈন্যদের একটি ‘উল্লেখযোগ্য সংখ্যা’ ব্যবহার করা হচ্ছে।

এই পরিস্থিতি রাশিয়া-উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক এবং এর ভূরাজনৈতিক প্রভাব সম্পর্কে নতুন আলোচনার সূত্রপাত করেছে। সূত্র: বিবিসি

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের