ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪১, প্রতিশোধের শপথ জেলেনস্কির

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় পোল্টাভা শহরে একটি সামরিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ইউক্রেনের মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনসের একটি ভবনে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

জেলেনস্কি জানান, হামলায় ৪১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলার সতর্কতা এবং ক্ষেপণাস্ত্র আগমনের মধ্যে সময়ের ব্যবধান এত কম ছিল যে, মানুষজন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার মধ্যেই ঘটনাটি ঘটে যায়।

হামলা এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

রুশ হামলা মোকাবিলায় বারবার মিত্র দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়ে আসছেন জেলেনস্কি।

এদিনও তিনি বলেছেন, যাদের এই সন্ত্রাস মোকাবিলার সক্ষমতা রয়েছে, তাদের কাছে আমরা বারবার বলেছি, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র দরকার। সেগুলো অন্য কোনো জায়গায় গুদামে পড়ে থাকলে লাভ নেই।

জেলেনস্কি বলেন, কিছুদিন পরে নয়, রাশিয়ার সন্ত্রাস থেকে আমাদের রক্ষা করতে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনই প্রয়োজন। দুর্ভাগ্যবশত, একেকটি দিন বিলম্বের অর্থ আরও প্রাণহানি।

পোল্টাভায় হামলার জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান