ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি এফ-১৬ ফাইটার জেট ইউক্রেনের হাতে তুলে দেয়নি। কারণ, নিয়মমতো সে কাজ তারা করতে পারে না। যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসকে। এই দুই দেশ প্রথম ব্যাচের এফ-১৬ বিমান পাঠিয়েছে ইউক্রেনকে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম ব্যাচের যুদ্ধবিমানগুলো পৌঁছেছে ইউক্রেনে। নরওয়ে এবং বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ দেবে বলে জানিয়েছে।

সাধারণত এফ-১৬ চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র নয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাশিয়ার অবশ্য বলছে, এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি এফ-১৬ বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সব মিলিয়ে ১৩০টি এফ-১৬ বিমান প্রয়োজন তার। এগুলোর সাহায্যে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে। তিনি মনে করেন, এফ-১৬ আকাশে টহল দিতে শুরু করলে রাশিয়ার বোমারু বিমান ইউক্রেনের আকাশে প্রবেশ করতে পারবে না।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স