ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

চলতি বছরের আগস্ট মাসের পর প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৩ নভেম্বর) কিয়েভজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আন্ডারগ্রাউন্ড মেট্রোস্টেশনে আশ্রয় নেন নারী ও শিশুরা।

অনেক দিন ধরেই ইউক্রেনীয়রা এমন আশঙ্কা করে আসছিল। কারণ শীত আসন্ন। এ সময় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা বাড়তে পারে রাশিয়া।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় কিয়েভে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চলতি বছরের শুরুতে ইউক্রেনের জ্বালানি স্থাপানায় ব্যাপক হামলা করে রাশিয়া। এতে দেশটিতে চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়।

তবে সেই পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হলেও আশঙ্কা করা হচ্ছে ক্রেমলিন ফের এই ধরনের হামলা বাড়াতে পারে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর