আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ৫ বগি লাইনচ্যুত

আসামের হোজাই জেলায় শনিবার (২০ ডিসেম্বর) ভোরে রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে হাতির পালের সংঘর্ষে অন্তত আটটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সাইরাং-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসটি শনিবার ভোরের দিকে হাতির পালের সঙ্গে ধাক্কা খায়। তবে ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

বন কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আটটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত একটি শাবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা সেখানে পৌঁছে কাজ শুরু করেন।

লাইনচ্যুতি এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে বসানো হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেনচালক দূরে হাতির পাল দেখে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা