আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে মানুষের আকুতি

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের আনন্দবাজার এলাকা। এখানে আটকা পড়েছে মোহাম্মদ ফয়সালের বোনের পরিবার। আশ্রয় পেতে মোবাইল একটি নৌকার জন্য বার বার আকুতি জানান। অনেকে কষ্টে মিরসরাই পৌরসভা থেকে বোনের পরিবারকে উদ্ধারে যান ফয়সাল। কিন্তু নৌকা না থাকায় আশ্রয়কেন্দ্রে আনা সম্ভব হচ্ছে না তাদের।

শুধু ফয়সাল নয়, এভাবে অনেকে আকুতি জানিয়েছেন বন্যার পানিতে আটকে থাকা পরিবারের লোকজন। বিশেষ করে ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাট, মোবারকঘোনা, মিনাবাজার, আনন্দ বাজার এলাকায় শত শত লোক এখনো আটকে রয়েছেন।

জাহিদ চৌধুরী নামে একজন বলেন, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি দেশের বাইরে রয়েছি। ঘরের সব মোবাইল বন্ধ। তারা কেমন আছে, আল্লাহ ভালো জানেন।

মোহাম্মদ সবুজ নামের আরেকজন বলেন, নাহেরপুর এলাকায় বেশ কয়েকটি পরিবার আটকা পড়েছে। কয়েকটি নৌকার প্রয়োজন, অনেক জায়গায় খোঁজ করেও নৌকা ম্যানেজ করতে পারিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্যাকবলিত অনেক এলাকার লোকজন বৃহস্পতিবার বাড়ি ছেড়ে আসেনি। পরে রাতে পানি বেড়ে যাওয়ায় অনেকে বাড়ির ছাদে আশ্রয় নেন। শুক্রবার সকালে আশ্রয়কেন্দ্রে আসতে চাইলে নৌকা সংকটের কারণে আসতে পারছে না। এখন আবার পানি বাড়ছে। আজ সন্ধ্যার মধ্যে নিরাপদ আশ্রয়ে যেতে না পারলে চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে তাদের জীবন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন জানান, সবাইকে পানি বেড়ে যাওয়ার আগে নিরাপদ স্থানে যেতে বলা হলেও অনেকে যায়নি। বৃহস্পতিবার রাত থেকে পানি বেড়ে যাওয়ায় এখন নিরাপদ আশ্রয়ে যাওয়ার আকুতি জানাচ্ছেন। আমাদের সাধ্যমতো নৌকা, বোট পাঠানো হচ্ছে। তবে মানুষের তুলনায় নৌকা অপ্রতুল।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি