আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, পুড়ল ৩০ কক্ষ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ৩০টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

রোববার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুটি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে কলোনির একটি টিনশেড রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নিমিষেই আশপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে রান্নার গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক