আশুলিয়ায় আজও ৯০ কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

আবারও অস্থিরতা বিরাজ করছে আশুলিয়া শিল্পাঞ্চলে। পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে আজ আশুলিয়ার অন্তত ৯০টি কারখানার বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ সূত্র জানায়, সকালে বেশ কয়েকটি পোশাককারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। শ্রমিক বিক্ষোভের মুখে আজ বন্ধ রয়েছে অন্তত ৯০টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা ঠেকাতে র‌্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে লেনি ফ্যাশন নামের একটি পোশাককারখানার সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে এ বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, চার বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনো বুঝিয়ে দেওয়া হয়নি তাদের পাওনা। যতক্ষণ না তাদের পাওনা বুঝিয়ে দিতে কর্যক্রম শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলটিতে আজ বন্ধ রয়েছে ৮০-৯০টি কারখানা। অন্যান্য কারখানাগুলোতে উৎপাদন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

  • Related Posts

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ…

    Continue reading
    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (৭ জুন) বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়। জাতীয়…

    Continue reading

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল