আশফাক নিপুণের ‘জিম্মি’তে নজর কাড়লেন জয়া আহসান

হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে ২২ মার্চ সন্ধ্যা ৭টায় মুক্তি দেয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’-এর ট্রেলার। এতে রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

হিসাবহীন টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। ছুটছেনও টাকার জন্য। সেই সাথে তার জীবনে ঘটে যাচ্ছে নানান ঘটনা। সাধারণ সরকারী চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলার জুড়ে।


‘মহানগর’ ও ‘সাবরিনা’ দিয়েই নির্মাতা আশফাক নিপুন তার মুন্সিয়ানা দেখিয়েছন। এবার আসছেন দর্শককে ‘জিম্মি’ করতে। ট্রেলার মুক্তির পর নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি ‘জিম্মি’র মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’

রুনা লায়লা চরিত্রে অভিনয় নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সাথে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ; তো নিপুণ যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়। বাকিটা এখন আমার দর্শকের ওপর, তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে।’


‘জিম্মি’-তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকের-কে। তিনি বলেন, ‘জিম্মি-তে আমার চরিত্রটা বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। দর্শক পুরো সিরিজ দেখে বুঝতে পারবে নিশ্চয়। আর আমার চরিত্রে যিনি কারিগর অর্থাৎ পরিচালক নিপুণ, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তিনি প্রতিটা চরিত্র এমন দুর্দান্ত করে বুনে যে দর্শকের মনে সেটা দাগ কাটতে বাধ্য।’

বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। জিম্মিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে জয় বলেন, ‘পরিচালক নিপুণের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো; যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মি তে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকের সহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।’


ঈদ উপলক্ষে আগামী ২৮ মার্চ হইচই-তে মুক্তি পাচ্ছে ‘জিম্মি’।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি