আলজেরিয়ায় বিপুল ভোটে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তেবউন

আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন দেশটির প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে নির্বাচিত হয়েছেন। ৭৮ বছর বয়সী এই নেতা গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। গতকাল রোববার আলজেরিয়ার নির্বাচন কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

গতকাল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির নির্বাচনসংক্রান্ত জাতীয় স্বাধীন কর্তৃপক্ষের (এএনআইই) প্রধান মোহাম্মদ সারফি শনিবারের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ৫৬ লাখ ৩০ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদেলমাদজিদ তেবউন ৫৩ লাখ ২০ হাজার ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৯৪ দশমিক ৬৫ শতাংশ।

সেনাসমর্থিত তেবউনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রক্ষণশীল হাসানি সেরিফ পেয়েছেন ৩ শতাংশ ভোট আর সমাজতান্ত্রিক ইউসেফ আউসিসে পেয়েছেন ২ দশমিক ১ শতাংশ ভোট।

হাসানি সেরিফের প্রচার শিবির বলছে, ভোটকেন্দ্রের কর্মকর্তাদের ওপর ফল প্রকাশের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। তাঁদের অভিযোগ, প্রার্থীর প্রতিনিধিদের ভোটের তথ্য দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। তবে এ অনিয়মকে কেন্দ্র করে ভোটের ফলের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা উল্লেখ করেনি তারা।

ভোটের ফলাফল ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশনের প্রধান সারফি বলেছেন, নির্বাচনে স্বচ্ছতা এবং সব প্রার্থীর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করেছে।

২০১৯ সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তেবউন। এরপর তাঁর সরকার বর্ধিত জ্বালানি রাজস্বের ওপর ভিত্তি করে বিপুল সামাজিক ব্যয়সংক্রান্ত একটি কর্মসূচি পরিচালনা করেছে। তেবউন পুনর্নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সে কর্মসূচি চলবে বলে মনে করা হচ্ছে।

তেবউন বেকার মানুষদের জন্য সুযোগ-সুবিধা, পেনশন ও সরকারি গৃহায়ণ কর্মসূচি বাড়ানোর অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তেবউন তাঁর প্রথম মেয়াদেই এসব সুযোগ-সুবিধা বাড়িয়েছিলেন।

আয়তনের দিক থেকে আলজেরিয়া আফ্রিকা অঞ্চলের সবচেয়ে বড় দেশ। সেখানে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষের বসবাস।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’