আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে হতে পারে ৬ পরিবর্তন 

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন বেকার ও ডিফেন্ডার জেহসন।এছাড়া কার্ডজনিত কারণে থাকতে পারবেন না ব্রুনো গিমারেস ও গাব্রিয়েল মাগালিয়াস। এদিকে টেকটিক্যাল পরিবর্তনও আসবে।  

সবমিলিয়ে মোট ছয়টি পরিবর্তন আসতে পারে ব্রাজিল দলে। যেখানে টেকটিক্যাল পরিবর্তনে ভান্দেরসনের বদলে খেলবেন ওয়েজলি আর জোয়াও পেদ্রোর বদলে মাথেউস কুনিয়া খেলবেন। মাঠে নামার আগে আজ পরিবর্তনগুলোর ব্যাপারে কথা বলেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।

তিনি বলেন, ‘আমাদের চারটি পরিবর্তন প্রয়োজন আর সেগুলো চিহ্নিত। এর বাইরেও আমরা দুটি পরবির্তন আনব। জোয়াওয়ের জায়গায় খেলবে মাথেউস কুইয়া। আর ভান্দেরসনের জায়গা নেবে ওয়েজলি। আর বাকি পরিবর্তনগুলো হবে আগের ম‍্যাচে তারা ছিটকে যাওয়ায়। ’

টেকটিক্যাল পরিবর্তন সম্পর্কে ব্রাজিল কোচ বলেন, ‘আর্জেন্টিনা কী ফর্মেশনে খেলে এর ওপরও নির্ভর করবে অনেক কিছু। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি আগের ম‍্যাচে মাথেউসও স্বাধীনভাবে খেলেছে। সে অ‍্যাটাকিং মিডফল্ডার এবং দ্বিতীয় স্ট্রাইকার। আর ওয়েজলি ভালো করছে। আশা করি ফ্লামেঙ্গোয় যেমন দেখিয়েছে জাতীয় দলেও সেই পর্যায়ে পৌঁছাতে পারবে। আর এই পজিশনে আর্জেন্টিনার নির্দিষ্ট কোনো খেলোয়াড় নেই। ’

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই। 

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান