আরিয়ানের অশালীন অঙ্গভঙ্গিতে উত্তাল নেটদুনিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড মেগাস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খানের একটি আপত্তিকর ভিডিও। ওই ভিডিওকে কেন্দ্র করে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা, তর্ক-বিতর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সদ্য নেটদুনিয়ায় ভাইরাল হওয়া আরিয়ানের বিতর্কিত ভিডিওটি গত ২৮ নভেম্বরের। ওই দিন ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে বেঙ্গালুরুতে যান আরিয়ান। সফরের মাঝে অশোকনগর পুলিশ স্টেশনের সীমানার মধ্যে অবস্থিত একটি পাব-এ তাকে দেখা যায়।

সেখানে কন্নড় অভিনেতা জায়েদ খানসহ কয়েকজন প্রভাবশালী বন্ধুর সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান। এ সময় পাবের সামনে অনেক ভক্তের ভিড় জমে। সন্ধ্যার সে মুহূর্তে প্রথমে দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানান শাহরুখপুত্র। এরপরই ঘটান অঘটন।

ভিডিওতে দেখা যায়, জনতার উদ্দেশে হাত নাড়ানোর পরই মধ্যমা আঙুল প্রদর্শন করেন আরিয়ান। সে মুহূর্তের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। নেটিজেনদের দাবি, অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিক পুলিশ।

এদিকে সমালোচনার ঝড়ে আরিয়ানের ভিডিও ফুটেজটি যেভাবে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে তার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি আরিয়ান খান।

প্রসঙ্গত, পাব বিতর্কের আগে ২০২১ সালে একটি ক্রুজ পার্টিতে মাদক মামলায় গ্রেফতার হন জনপ্রিয় এ তারকা সন্তান। ভারতজুড়ে এ খবর তোলপাড় শুরু করলে কয়েক সপ্তাহ জেল হেফাজতে ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সে মামলা থেকে অব্যাহতি পান আরিয়ান খান। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প