আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর লাফিয়ে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।

জানা যায়, শারজার আল নাহদা এলাকার ৫১ তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে। খবর পাওয়ার পর জরুরি দলগুলো দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে ছুটে যায়। 

তারপরও কয়েকজন ভয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য দড়ি দিয়ে নামার চেষ্টা করে। এ সময় তারা পড়ে মারা যান।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ১৪৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও, ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং সামান্য আঘাতের কারণে কয়েকজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয় বলেও জানা গেছে। 

কেউ কেউ জানান, ঘটনার সময় কোনো অগ্নিনির্বাপক সংকেত শোনা যায়নি। 

২১ তলায় বসবাসকারী একজন মিশরীয় বাসিন্দা গালফ নিউজকে বলেন, ‘আমরা করিডোরে ধোঁয়া দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসি। যখন আমরা মাটিতে পৌঁছাই, তখন জরুরি দলগুলো সেখানে ছিল এবং আমাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।’

ভবনটিতে কাজের জন্য আগে থেকেই দড়ি রাখা ছিল। একজন দড়ি দিয়ে নামার চেষ্টা করে সফল হন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, ধারণা করা হচ্ছে, ৪২ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা এখন বন্ধ করে রাখা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন।

  • Related Posts

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব…

    Continue reading
    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম…

    Continue reading

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও