আরও তিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কেইথ সিয়েগেল, ওফেল কালদেরন এবং ইয়ারদেন বিবাস নামের ওই তিন জিম্মিকে দক্ষিণ ও উত্তর গাজার দুটি পৃথক স্থান থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, গাজায় অনুষ্ঠিত চতুর্থ বন্দি বিনিময়ের অংশ হিসেবে আজ ইসরায়েলি কারাগার থেকে আরও ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিদেশে চিকিৎসা প্রয়োজন এমন ৫০ ফিলিস্তিনিকে গাজা ছাড়ার অনুমতি দেওয়া হবে। অইয়ারদেন বিবাসকেও খুব দ্রুত তার পরিবারের সঙ্গে দেখা করানো হবে বলে জানানো হয়। এছাড়া অপর জিম্মিকেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর কাছে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওফেল কালদেরন প্রাথমিক চিকিৎসা শেষে ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে উঠেছে। তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি তার পরিবারের সঙ্গে মিলিত হবেন।

ইয়ারদেন বিবাসকেও খুব দ্রুত তার পরিবারের সঙ্গে দেখা করানো হবে বলে জানানো হয়। এছাড়া অপর জিম্মিকেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর কাছে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

গাজায় ইসরায়েলি বাহিনীর সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৭ হাজার ৪৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৫৮০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর