আরও কঠিন হচ্ছে সুইডেনের নাগরিকত্ব আইন

সুইডেনে নাগরিকত্ব দেয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিল দেশটির সরকার। নাগরিকত্বের আবেদনকারীদের বিষয়ে আরো যাচাই-বাছাইয়ের নির্দেশ দেয়া হয়েছে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধীদল ও শীর্ষ আইনজীবীরা।

উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজে ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। তবে এবার অভিবাসন আইনে পরিবর্তন আনার পাশাপাশি নাগরিকত্ব পাবার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান জোট সরকার।

যারা দেশটির নাগরিকত্ব পেতে চান তাদের আবেদন আরো যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে সুইডিশ সরকার। ফলে যারা আগেই আবেদন করেছেন এবং যারা ভবিষ‍্যতে করবেন সবাইকে দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসীরা বলছেন, এই আইন পরিবর্তন করার কারণে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। সুইডেন সরকার যদি এই আইনটি বাস্তবায়ন করে তাহলে প্রবাসীদের মধ্যে যারা দেশটিতে চাকরি করেন তাদের জন নাগরিকত্ব আইনের আবেদন করে অনেক সুইডেনের নাগরিক হওয়া অনেক কঠিন হয়ে যাবে।

সুইডিস সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধীদল ও শীর্ষ আইনজীবীরা। তবে সুইডেনের অভিবাসন মন্ত্রী জানান, যেসব অভিবাসী সুইডিস সরকারের নিরাপদ রাষ্ট্রের তালিকাভুক্ত দেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদন আগের নিয়মেই হবে।

গত বছর সুইডেনে প্রায় ৬০ হাজারের বেশি অভিবাসী সুইডিস নাগরিকত্ব গ্রহন করেন। এছাড়া ৮০ হাজারের বেশি অভিবাসী নাগরিকত্ব পাওয়ার জন‍্য অপেক্ষায় আছেন।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী