আরও একটি বৃষ্টিবিঘ্নিত দিনে এগিয়ে অস্ট্রেলিয়া

ব্রিসবেনে টেস্টে বৃষ্টির বাগড়ায় প্রথম দিন মোটে ১৩.২ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন নির্বিঘ্নে কাটলেও তৃতীয় দিনে আবার বৃষ্টি হাজির। সে বৃষ্টি পাশ কাটিয়ে যতটুকু খেলা হয়েছে, তাতে ভারতের জন্য এখন ম্যাচ ড্র করাই বড় চ্যালেঞ্জ।

নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে তৃতীয় দিনে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এদিন শেষ ৩ উইকেট খরচায় ৪০ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। তবে এরপরও প্রথম ইনিংসে অজিরা যথেষ্ট রান পেয়ে গেছে বলা। ১১৭.১ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে তারা স্কোরবোর্ডে জমা করেছে ৪৪৫ রান।

ইনিংস সর্বোচ্চ ১৫২ রান করেন ট্রাভিস হেড। ১০১ রান এসেছে স্টিভ স্মিথের ব্যাটে। ভারতের পক্ষে জশপ্রীত বুমরাহ ৭৬ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে পাঁচবার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ।

জবাব দিতে নেমে ভারত শুরু থেকেই নড়বড়ে। যশস্বী জয়সওয়াল (৪), শুবমান গিল (১), বিরাট কোহলি (৩), ঋষভ পন্তরা (৯) সবাই এক অঙ্কের ঘরে ফিরেছেন। এই চার ব্যাটারকে হারিয়ে দিনশেষে ভারত ১৭ ওভারে ৫১ রান তুলতে সক্ষম হয়েছে।

অজি পেসারদের মধ্যে মিচেল স্টার্ক সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট গেছে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের ঝুলিতে।

প্রথম ইনিংসে ভারত এখনো ৩৯৪ রানে পিছিয়ে। হারিয়েছে ৪ উইকেট। আরও যে দুই দিন বাকি রয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে সন্তোষজনক কিছু পাওয়া যায়নি। আকুওয়েদার বলছে, ব্রিসবেন টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে ১০০ ও ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ তো মেঘলা থাকবেই। বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের