আমেরিকানকে বিয়ে করলেই মিলবে না গ্রিন কার্ড! সতর্ক করছেন আইনজীবী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে চর্চা থামার নাম নেই। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের আমলে বদলে গিয়েছে আমেরিকায় অভিবাসনের পুরো ছবিটা!

দলে দলে অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপরে তাঁর নজর ঘুরেছে বৈধ অভিবাসন কমানোর দিকে। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এক মার্কিন অভিবাসন আইনজীবীর দাবি, মার্কিন নাগরিকত্ব পেতে হলে গ্রিন কার্ড থাকাই যথেষ্ট নয় আর।

বলে রাখা ভালো, গ্রিন কার্ড থাকলেই কেউ পুরোপুরি মার্কিন নাগরিকত্ব পান না। কিন্তু বহু সুযোগ-সুবিধা পান যা একজন আমেরিকান পান। আর এই গ্রিন কার্ড পাওয়ার একটা সহজ উপায় হল কোনও মার্কিন নাগরিককে বিয়ে করা। অর্থাৎ স্ত্রী বা স্বামী আমেরিকান হলেই মিলে যেত গ্রিন কার্ড। এখন আর পরিস্থিতি তেমন নেই। ব্র্যাড বার্নস্টাইন নামের সেই ইমিগ্রেশ্যান আইনজীবী বলছেন, মার্কিন নাগরিকদের ‘ঘনিষ্ঠ আত্মীয়’ হলেই গ্রিন কার্ড পাওয়া যেত এতদিন। আর সেক্ষেত্রে কোনও মার্কিনকে বিয়ে করলেই চলত। কিন্তু এখন? আইনজীবী বার্নস্টাইনের কথায়, ”কোনও সম্পর্কে থাকলেই আপনি গ্রিন কার্ড পাবেন না। একসঙ্গে থাকতে হবে। প্রমাণ করতে হবে বিয়েটা খাঁটি, তাহলেই গ্রিন কার্ড পাওয়া যাবে।” তাঁর দাবি, যদি ওই দম্পতিরা আলাদা থাকেন তাহলে সেক্ষেত্রে গ্রিন কার্ডের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

প্রসঙ্গত, এতদিন প্রতি বছর ৫০ হাজার অভিবাসীকে ডাইভারসিটি ভিসা দেওয়া হত, যাঁদের দেশ থেকে বেশি অভিবাসী আমেরিকায় আসেন না। কিন্তু সেইডিভি লটারি ইতিমধ্যেই বাতিল হয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের আমলে অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার দিকটি ক্রমেই জটিল হয়ে উঠছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান