আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ট্যুরিজম ব্যবসায় ধস

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রবাসীদের মালিকানায় থাকা ট্রাভেল এজেন্সিগুলো। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসায় ব্যাপক লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

করোনা পরবর্তী হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিজমের দ্বার উন্মোচিত হয় বাংলাদেশিদের জন্য। এ সময় ভিজিট ভিসা খুলে দেয়ায় বাংলাদেশিরা দেশটিতে ঘুরতে আসেন। ট্যুরিজম ব্যবসার ভরা মৌসুমে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান খুলে বসেন। কয়েক বছরেই পাল্টে যায় দৃশ্যপট। নানা কারণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে আমিরাত সরকার। এমন অবস্থায় বিপাকে পড়েছে ট্রাভেল কোম্পানিগুলো।

ঢাকা ট্রাভেলসের ব্যবস্থাপক মিজানুর রহমান হানাফি বলেন, একটা ভিসার ওপর লেখা আছে জেনারেল ম্যানেজার, একটা ভিসার ওপর লেখা আছে ইনভেস্টর, অথচ তিনি চাকরি করতেছেন কনস্ট্রাকশন লেবার হিসেবে। এগুলো তো কাম্য নয়।

হলিডে ডেস্টিনেশনের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কোনো লোকও আসতেছে না, আমরা কোনো লাইসেন্সও করতে পারছি না। কোনো ভিসাও লাগানো যাচ্ছে না। বাংলাদেশি ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা কোনো ব্যবসা করতে পারছি না।

গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতে ৫ শতাধিক ট্রাভেল এন্ড ট্যুরিজম অ্যান্ড ডকুমেন্টেশন কোম্পানি চালু করে প্রবাসী বাংলাদেশিরা। ভিসা প্রসেসিং, টিকেটিং, হোটেল বুকিং, ট্রান্সপোর্টেশন, গাইডার, লাইসেন্স প্রসেসিং, অফিস অ্যারেঞ্জমেন্টসহ আনুষঙ্গিক সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো। বর্তমানে ভিসা চালুর আশা নিয়ে দিন গুনছেন ব্যবসায়ীরা।

সিলভার স্মিথের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রফিক বলেন, এখন আমাদের টার্গেট হচ্ছে ইউরোপ এবং ইন্দো চায়না অঞ্চলের পর্যটক। বাংলাদেশের ট্যুরিস্ট বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ থাকার কারণে বাংলাদেশের ট্যুরিজম মার্কেট সম্পূর্ণ ধসে গেছে।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রবাসী ব্যবসায়ীরা।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন