‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান করোনা মহামারির সময় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন তিনি। তারপরেও দেখা দেয় সমস্যা। ২০২২ সালে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরে। এরপর তিনি বিরতি নিলেও আাবরও ঘোষণা দেন অভিনয়ে ফেরার।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে আমির খান বলেছেন, নতুন করে অভিনয়ে ফেরার কথা ভেবে আমি ছয়টি নতুন প্রজেক্ট নিয়েছিলাম। এর আগে জীবনে কোনো দিন একসঙ্গে আমি ছয়টা কাজ নিয়ে চিন্তাভাবনা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই এ সিদ্ধান্ত নিই’।

আমির খানের সেই সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন তার সাবেক স্ত্রী কিরণ রাও। তিনি অবশ্য আমিরের অবসর নেওয়ার পরিকল্পনাকে মানতে রাজি হননি। বরং কিরণ বর্ষীয়ান হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। আমির অবশ্য বিষয়টিকে ব্যতিক্রম হিসেবেই দেখতে চেয়েছেন।

আমির খানের বয়স এখন ৫৯ বছর। অভিনেতার ভাষ্য, ‘জীবনকে বিশ্বাস নেই। কালই হয়তো মারা যেতে পারি। হয়তো ৭০ বছর পর্যন্ত আমি অভিনয় করব। অর্থাৎ আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে। ক্যারিয়ারের এ শেষ কয়েকটা বছরকে আমি একটু ভালো করে ব্যবহার করতে চাই’।

আমির খান আরও জানান, অভিনয় থেকে অবসর নিলে বই পড়ে এবং যোগব্যায়ামের মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়ে এবং পরিবারের বাকিদের অনুরোধে তিনি আবার অভিনয়ের সিদ্ধান্ত নেন। তার ক্যারিয়ার শেষ হয়ে আসছে বলেই আগামী দিনে নতুন প্রতিভাবানদের আরও বেশি করে জায়গা করে দিতে চান এ অভিনেতা।

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল