আবারও শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া বাংলাদেশের

শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া কিংবা ম্যাচ হারার সংস্কৃতিতে যেন আবার ফিরে এসেছে বাংলাদেশ। এ মাসের প্রথম সপ্তাহে জাতীয় দল থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ ১-১ গোলে ড্র করেছিল দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে । ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচ বাংলাদেশ হেরেছিল ইনজুরি সময়ে গোল খেয়ে।

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের কাছেও ইনজুরি সময়ে গোল খেয়ে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছে ৮০ মিনিটে গোল খেয়ে। সোমবার অনূর্ধ্ব-২০ দলও অন্যদের পথে হেঁটে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ গোলে ড্র করেছে গুয়ামের বিপক্ষে।

ভিয়েতনামে চলমান এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল সবার। ২-১ গোলে লিড নিয়েও ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছে মারুফুল হকের দল।

ষষ্ঠ মিনিটে রাজু আহমেদ জিশানের চমৎকার ক্রসে পা ছুঁইয়ে বাংলাদেশকে এগিয়ে দেন নেপালের সাফ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ গোলের সুযোগও তৈরি করেছিল কয়েকবার।

৭৫ মিনিটে গুয়ামের কর্টিস হারমন ডান প্রান্ত থেকে বক্সে একটি ক্রস ফেললে সেটি বিপদমুক্ত করতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক ও মিডফিল্ডার আশরাফুল হক আসিফের হাতে বল লাগে। পেনাল্টি থেকে সমতা ফেরান গুয়াম মিডফিল্ডার সুনতারো সুজুকি।

৮৭ মিনিটে গুয়ামের রক্ষণের ভুলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। গুয়ামের বক্সের মধ্যে বল কেড়ে নিয়ে ২-১ করেন বদলি ফরোয়ার্ড মইনুল ইসলাম।

নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে শট নেন গুয়াম ফরোয়ার্ড কার্টিস হারমন। সেটি ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার ইসমাইল মাহিন। অমনোযোগী রক্ষণভাগের কারণে গোল খেয়ে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান