আফ্রিকা কাপ অব নেশনস নাটকীয় প্রত্যাবর্তনে ‘এফ’ গ্রুপের শীর্ষে আইভরি কোস্ট

বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট পেরে উঠছিল না গ্যাবনের সামনে। ম্যাচ হারবে যখন মনে হচ্ছিল, তখনই প্রত্যাবর্তনটা হলো একেবারে চ্যাম্পিয়নের মতোই। ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর পর ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখল করে।

ম্যাচের ২১ মিনিটেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। গুয়েলর কাঙ্গা ১১ মিনিটে গোল করে এগিয়ে নেন গ্যাবনকে। ডেনিস বুয়াঙ্গা ব্যবধান দ্বিগুণ করেন ২১ মিনিটেই।

প্রথমার্ধের একেবারে শেষদিকে ৪৪ মিনিটে জিন ফিলিপ ক্রাসো একটি গোল শোধ করেন উইলফ্রেড জাহার স্কয়ার পাসে ট্যাপ ইন করে।

দ্বিতীয়ার্ধে আইভরি কোস্ট খুব একটা আক্রমণে যেতে পারেনি। ম্যাচের মূল সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ইভান গুয়েসান্ড কর্নার থেকে পাওয়া বল হেড করে জাল খুঁজে নিলে সমতা ফেরায় বর্তমান চ্যাম্পিয়নরা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচের ভাগ্যই বদলে দেন বাজুমানা তুরে। ক্রিস্টোফার ওপেরির বাঁ দিকের ক্রস থেকে ডাইভিং হেডে গোল করে পূর্ণ করেন প্রত্যাবর্তন, আর তাতে গ্যালারিতে শুরু হয় উন্মত্ত উদযাপন।

শেষ দিকে পাল্টা আক্রমণ থেকে ইয়ান দিওমান্দে গোল করলেও সেটি বাতিল হয়ে যায় ভিডিও সহকারী রেফারি পর্যালোচনার পর।

এই জয়ের ফলে আইভরি কোস্ট শেষ ষোলোতে তুলনামূলক সহজ পথ পেয়েছে। তারা আগামী মঙ্গলবার, ৬ জানুয়ারি মারাকেশে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প