আফরান নিশোর মা হয়ে সিনেমায় ফিরলেন ডলি জহুর

দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করলেও সিনেমা থেকে অনেকটাই দূরে ছিলেন অভিনেত্রী ডলি জহুর। নতুন খবর হলো আবারও সিনেমায় দেখা যাবে তাকে। নির্মাতা রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করবেন।

ডলি জহুর জানান, এফডিসির নিয়মিত সিনেমা তিনি বহু বছর করেননি। ‘দম’ ছবির গল্প, লোকেশন ও পরিচালকের কাজের ধরন ভালো লাগায় সিদ্ধান্ত নিয়েছেন আবারও চলচ্চিত্রে অভিনয়ের। পরিচালক সম্পর্কে ডলি জহুর বলেন, ‘রেদোয়ান রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। আগের কাজগুলোতেও সেটা দেখা গেছে। এই সিনেমায়ও ভালো করছেন।’

জানা গেছে ‘দম’ সিনেমায় তিনি অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। পুত্রবধূর চরিত্রে রয়েছেন পূজা চেরি। শুটিং সেট নিয়ে ডলি জহুর বলেন, ‘চলনবিলের মাঝখানে সুন্দর করে সেট তৈরি করা হয়েছে। ভালো কাজের জন্য যা দরকার, সবই আছে।’

এদিকে, সম্প্রতি ‘পরম্পরা’ নামে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করেন ডলি জহুর। এর প্রচার শুরু হয়েছে।

২০১১ সালে সর্বশেষ সিনেমায় অভিনয় করেছিলেন ডলি জহুর। এ পর্যন্ত তিনি ১৬১টি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমা রহিম নওয়াজ পরিচালির ‘অসাধারণ’।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান