আফগান সীমান্তের কাছে ভয়াবহ হামলা, ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে ‘জঙ্গি হামলায়’ ছয় সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন দেশটির তিনজন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা।

সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যবর্তী সময়ে প্রদেশটির কুররাম জেলায় এই হামলা ঘটে। এই এলাকাটি একটা সময় ‘উপজাতীয়’ এলাকা হিসেবে পরিচিত ছিল, যা আফগানিস্তানের সীমান্তের খুব কাছেই অবস্থিত।

তবে হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ তেহেরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সন্দেহ করছে।

সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা আরও তীব্র হয়েছে, যা পাকিস্তান সরকারের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান তালেবান বাহিনী হঠাৎ করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে পাকিস্তান। এর জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান পোস্টগুলোকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বিরতিহীনভাবে গোলাগুলি চলে। একপর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে। এসব হামলায় আফগান বাহিনীর তিনটি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

আফগান সেনারা নিজেদের পোস্ট ছেড়ে পেছনের দিকের বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে ফের গুলি চালালে পাকিস্তানি বাহিনী দ্বিতীয় দফায় ভারী অস্ত্র দিয়ে আঘাত হানে। এ হামলায় মনুষ্যবিহীন সশস্ত্র ড্রোনও ব্যবহার করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, এতে ২৩ আফগান সেনা নিহত ও অনেকে আহত হন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প