আফগানিস্তানে ভূমিকম্প ‘ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ, মরদেহ সরানোরও লোক নেই’

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ ছাড়িয়েছে। তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আহত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। তিনি বলেন, উদ্ধার অভিযান চলমান থাকায় সংখ্যাটি আরও বাড়তে পারে।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ছয় মাত্রার এ ভূকম্পন। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

বেশি ক্ষতিগ্রস্ত নুরগাল

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশের নুরগাল জেলায়। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘শিশুরা ধ্বংসস্তূপের নিচে। বৃদ্ধরা ধ্বংসস্তূপের নিচে। তরুণরাও ধ্বংসস্তূপের নিচে।’

তিনি আন্তর্জাতিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদের সাহায্য প্রয়োজন। কেউ আসুক এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষদের উদ্ধার করতে সাহায্য করুক। এখানে মরদেহ সরানোর মতো কেউ নেই।

কুনারের আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. মুলাদাদ জানিয়েছেন, প্রতি পাঁচ মিনিট পরপর নতুন রোগী আসছে। হাসপাতাল আহত রোগীতে পূর্ণ, অনেককে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে। গত কয়েক ঘণ্টায় শুধু এই হাসপাতালে অন্তত ১৮৮ জন আহতকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী নানগারহারের প্রধান হাসপাতালে ২৫০ জন আহতকে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের আগে একই অঞ্চলটি আকস্মিক বন্যার ধকল সামলাচ্ছিল। নানগারহার ও কুনারে গত সপ্তাহান্তে বন্যায় অন্তত পাঁচজন নিহত হন এবং অন্তত ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ভূমিধস ও অবকাঠামো ধ্বংস হয়ে পাকিস্তান-আফগানিস্তান যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।

এদিকে, ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘ কোনো প্রয়াসেই কার্পণ্য করবে না। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আন্তর্জাতিক মহলও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘ কোনো প্রয়াসেই কার্পণ্য করবে না। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের