ইন্দোনেশিয়ায় বিক্ষোভ দমন-পীড়নের ভয় উপেক্ষা করে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা

ইন্দোনেশিয়ার বড় শহরগুলোতে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন। দেশটিতে এরই মধ্যে ভয়াবহ দাঙ্গা ও সহিংসতায় আটজনের মৃত্যু হয়েছে। দুই দশকের মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এরপরও দমন-পীড়নের ভয় উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে।

আইনপ্রণেতাদের জন্য বর্ধিত সুযোগ-সুবিধাসহ সরকারের ব্যয় অগ্রাধিকারের বিরুদ্ধে এক সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হয়েছিল। একটি পুলিশ ভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেলচালক নিহত হওয়ার পর এই আন্দোলন দাঙ্গায় রূপ নেয়।

একের পর এক রাজনৈতিক দলের সদস্য, এমনকি অর্থমন্ত্রীর বাড়িতেও লুটপাট চালানো হয়েছে। সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রায় এক বছর আগে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সরকার ক্ষমতায় আসার পর এটিই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রোববার প্রবোও আইনপ্রণেতাদের সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দিয়েছেন, যা প্রতিবাদকারীদের জন্য একটি বড় ছাড়। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সামরিক বাহিনীর নেতৃত্বে ভারী নিরাপত্তা উপস্থিতির কারণে জাকার্তায় কিছু সংগঠক তাদের সমাবেশ স্থগিত করতে বাধ্য হন।

ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক কেন্দ্র ইয়োগিয়াকার্তা এবং মাকাসার শহরে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। মাকাসারেই সবচেয়ে ভয়াবহ সহিংসতা হয়েছে, যেখানে অগ্নিসংযোগ ও জনতার হামলায় অন্তত চারজন নিহত হন।

মাকাসারের সমাবেশটি স্থানীয় পার্লামেন্ট ভবনের কাছে অনুষ্ঠিত হয়।

মাকাসার স্টেট ইউনিভার্সিটির এক ছাত্রনেতা বলেন, প্রেসিডেন্টের গতকালকের বক্তব্যে ছাত্র ও সুশীল সমাজের দাবিগুলো পূরণ হয়নি। শিক্ষার্থীদের আরও গভীর কিছু দাবি রয়েছে, যেমন পুলিশ বাহিনীর ব্যাপক সংস্কার।

এই বিক্ষোভ ও সহিংসতা আর্থিক বাজারকেও অস্থির করে তুলেছে। সোমবার (১ সেপ্টেম্বর) শেয়ারবাজার খোলার পর ৩ শতাংশ এর বেশি দরপতন হলেও পরে তা কিছুটা পুনরুদ্ধার হয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?