আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের

বড় সংগ্রহ তোলার ইঙ্গিতটা আগের দিনই দিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। তবে নিজেদের ক্রিকেটে নতুন ইতিহাস করে ফেলবে এটা হয়তো অনেকের ধারণাতেই ছিল না। শেষ পর্যন্ত অবিশ্বাস্য কাজটি করে দেখালো জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তুললো আফ্রিকার দেশটি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তারা থেমেছে ৫৮৬ রানে।

এর আগে ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৫৬৩ রান করেছিল জিম্বাবুয়ে। আজকের দিনের আগ পর্যন্ত এটিই ছিল টেস্ট ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান তোলার রেকর্ড।

তিন সেঞ্চুরিতে ইতিহাস গড়া ইনিংসটি খেলেছে জিম্বাবুয়ে। সেঞ্চুরি হাঁকিয়েছেন শন উইলিয়ামস, ক্রেইগ এরভাইন ও ব্রায়ান বেনেট।

১৭৪ বলে ১৫৪ রান করেন উইলিয়ামস। দেড় শতাধিক রানের ইনিংস খেলার পথে ১০টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। ১৭৬ বলে ১০৪ রান ক্রেইগ এরভাইন। কোন ছক্কা না হাঁকিয়ে ১০টি চারের মার বেরিয়ে আসে তার ব্যাট থেকে।

ব্রায়ান বেনেট খেলেন ১২৪ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস। তিনি ব্যাটিং করেছেন আক্রমণাত্মক স্টাইলে। ৫ চারের সঙ্গে হাঁকান ৪টি ছক্কা।

এর আগে প্রথম দিনে অভিষেকে নেমেই ৭৪ বলে ৬৮ রান দুর্দান্ত ইনিংস খেলেন বেন কারেন। তাকুদজওয়ানাশে কাইতানোর অবদান ১১৫ বলে ৪৬ রানের। এছাড়া অন্যদের ছোট ছোট ইনিংসের সহায়তায় ১৩৫.২ ওভার ব্যাটিং করে ৫৮৬ রান তোলে জিম্বাবুয়ে।

জবাবে ৩০ ওভার ব্যাট করে ২ উইকেটে ৯৫ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। ৬ বলে ৩ রান করে আউট হন সিদিকুল্লাহ আতাল। ৫৫ বলে ২৩ রান করে সাজঘরে ফেরত যান আব্দুল মালিক।

৪৯ রান নিয়ে উইকেটে আছেন রহমত শাহ। ১৬ রান নিয়ে অপরাজিত আছেন হাসমত উল্লাহ শহীদি। আফগানিস্তান এখনো ৪৯১ রানে পিছিয়ে আছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের