আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড ছুড়েছে বিএসএফ

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকও হয়েছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

তিনি বলেন, ৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/৩-এনের কাছে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় শূন্য লাইনে ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের আম গাছের ডাল কেটে দেয়। গাছ কাটা কেন্দ্র করে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে আনুমানিক ৩০০-৪০০ জন ভারতীয় নাগরিক ও ৩০০০-৪০০০ বাংলাদেশি নাগরিক সীমান্তে শূন্য লাইনে জড় হন।

একপর্য়ায়ে ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা, ককটেল ও তীর ধনুক নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা করে। এতে একজন বিজিবি সদস্য ও ২৫-৩০ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশিরাও এদিক থেকে ইট-পাটকেল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এর মধ্যেই সাত-আটটি ককটেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ।

এমন পরিস্থিতিতে ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক ও সহকারী পরিচালক তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বাংলাদেশি নাগরিকদের বোঝানোর ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে সহকারী পরিচালক, ৫৯ বিজিবি ও বিএসএফের তিনজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট বর্ণিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেন বিএসএফ বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প