আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শেষ হয়েছে। এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো উচ্ছ্বসিত মানুষ। সকাল সাড়ে ১০ টার দিকে আনন্দ শোভাযাত্রাটি চারুকলা অনুষদে গিয়ে পুনরায় শেষ হয়।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিলো ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন।

এছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রয়েছে ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ এবং ৭টি ছোট মোটিফ। বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা হয়।

দেশের মানুষের পাশাপাশি শোভাযাত্রায় বিদেশিরাও অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিলো।

এছাড়া শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ। এ উৎসবের আমেজের মধ্যে একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফও সবার দৃষ্টি কেড়েছে।

  • Related Posts

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এ…

    Continue reading
    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ…

    Continue reading

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা