আত্মহত্যার অভিনয়ের পর বাস্তবেও মৃত্যু, দায়ী অভিনেত্রীর বাবা-মা

ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে নেমে এলো গভীর শোক। আত্মহত্যার একটি দৃশ্যে অভিনয় করার কিছুদিনের মধ্যেই বাস্তব জীবনে সেই পথই বেছে নিলেন অভিনেত্রী নন্দিনী। সোমবার সকালে বেঙ্গালুরু থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পুলিশ সূত্রে জানা যায়, নন্দিনীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি নিজের মৃত্যুর জন্য বাবা-মাকে দায়ী করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরিবার থেকে তাকে বিয়ের জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপ মানসিকভাবে তাকে ভেঙে দেয়। সেটি তাকে শেষ পর্যন্ত তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ২৮ ডিসেম্বর রাত থেকে ২৯ ডিসেম্বর ভোরের মধ্যে কোনো এক সময় নিজের কক্ষে আত্মহত্যা করেন নন্দিনী। সকালে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া না পেয়ে তার বন্ধু ও পিজির সহবাসীরা বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো জরুরি সেবাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নন্দিনীর আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশেষ করে সম্প্রতি একটি সিনেমায় আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পর এমন ঘটনা অনেককেই নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী শিল্পীরা শোক প্রকাশ করছেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে সচেতনতার আহ্বান জানাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে সুইসাইড নোটসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান