আজ শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জন্ম দিয়েছে বিতর্ক ও নাটকীয়তার। প্রথমবারের মতো খেলছে না বাংলাদেশ। উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসিতে শ্রীলঙ্কায় খেলার দাবি জানালেও, সেটি মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। অনড় অবস্থানে থাকা বাংলাদেশকে তাই বাদ দিয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।

বাদ দেওয়ার সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেন। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে গ্রুপ পর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেই পাকিস্তানকে দিয়েই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। কলম্বোতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সালমান আলী আগারা। বাংলাদেশকে 

দুই দল এখন পর্যন্ত দুইবার একে-অপরের মুখোমুখি হয়েছে। দুইবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আসরে। প্রথমবার ২০০৯ আসরে, সেখানে ৮২ রানে জয় পায় ইউনিস খানের দল। ২০২২ সালে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে।

দিনের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পষ্টতই পাকিস্তানই ফেবারিট। সবশেষ ১০ দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজে ৬টিতে জিতেছে পাকিস্তান। একটি ড্র হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের আসার আগে লাহোরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করেছেন সালমানরা। অন্যদিকে, কোয়ালিফাই করার পর নেদারল্যান্ডস গত বছর সবশেষ সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সেখানে হেরেছে ২-০ ব্যবধানে।

আজ মোট ৩টি ম্যাচ। বেলা সাড়ে ১১টায় পাকিস্তান-নেদারল্যান্ড। বিকাল ৩টা ৩০ মিনিটে স্কটল্যান্ড মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। তৃতীয় ম্যাচটি সহ-আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তিন ম্যাচে ফেবারিট ধরা হচ্ছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে।

২০ দলের আসরটিতে সবমিলিয়ে ম্যাচ হবে ৫৫টি। মোট গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপে আছে ৫টি করে দল। মোট ৮ ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। শ্রীলঙ্কার ৩টি ও ভারতের ৫টি মাঠে হবে খেলা। আহমেদাবাদ ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে। সেমিফাইনালের জন্য বরাদ্দ রাখা হয়েছে কলকাতা ও মুম্বাইকে। তবে পাকিস্তান নকআউটে উঠলে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে কলম্বোকে। ৮ই মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে ইউরোপের দেশ ইতালি। যা কিনা নজর কেড়েছে সবার। বিশ্ব ফুটবলের চারবারের চ্যাম্পিয়ন দেশটির ক্রিকেটে এগিয়ে যাওয়া নিশ্চিতভাবেই বিস্ময় সবার কাছে। দেশটির খেলা দেখতে তাই মুখিয়ে আছে ক্রিকেট অনুরাগীরা।

বিশ্বকাপ আজ থেকে শুরু হলেও সমাধান হয়নি ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। পাকিস্তান সরকারের সিদ্ধান্তে পিসিবি ম্যাচ বয়কটের কথা জানিয়ে দিলেও তাদের রাজি করানোর দায়িত্ব পেয়েছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।

ভারত-পাকিস্তান ম্যাচ না হলেও বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইসিসি। তাই যেকোনোমূল্যে এই ম্যাচ আয়োজন করতে চাইবে তারা। এমনকি গুঞ্জন রয়েছে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এড়াতে ম্যাচ বয়কট করতে রাজি নয় পাকিস্তানও। ধারণা করা হচ্ছে, ভারতকে চাপে রাখতেই এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত কি হয়, সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি