আইপিএল শুরু আগামীকাল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা-বেঙ্গালুরু

আগামীকাল শনিবার পর্দা উঠছে আইপিএল ২০২৫ আসরের। ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও কলকাতার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। ১৭ বছর পর ফের এ দু’দলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল।

আইপিএল মানেই ক্রিকেটার ও দর্শকদের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন নামিদামি ক্রিকেটাররা। মনে ভরে খেলা দেখার জন্য গ্যালারির আসন দখলে নেন শত শত দর্শক।

গেল ১৭টি আসরে শত শত ম্যাচ হয়ে গেছে আইপিএলে। তবুও দর্শকদের মধ্যে খেলার দেখার আগ্রহ যেন বিন্দুমাত্র কমেনি। বিনোদনের নেশায় বুদ হওয়া দর্শকরা তৃপ্তির খোঁজে এবার ভীড় জমাবেন গ্যালারিতে। এই যেমন আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে।

কলকাতার এই ম্যাচে সব টিকিট বিক্রি হয়ে গেছে আরও আগেই। আজিঙ্কে রাহানে-ভেঙ্কটেশ আইয়ারদের বিপক্ষে রাজত পতিদার-বিরাট কোহলিদের লড়াই খুব জ্বমে উঠবে এমন প্রত্যাশা ভক্তদের।

তবে আগামীকাল বৃষ্টির আশংকাও রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দক্ষিণ বঙ্গে বজ্রঝড় এবং বৃষ্টিপাত হতে পারে। তবে ভক্তদের প্রত্যাশা, বৃষ্টির বাধা ছাড়া বেশ ভালোভাবেই মাঠে গড়াবে এবারের উদ্বোধনী আসর।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ