আইপিএলে লখনৌর ২০৯ টপকে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় দিল্লির

হাতে মাত্র একটি উইকেট, তখনও ৯ বলে ১৮ রান দরকার দিল্লি ক্যাপিটালসের। শেষ ভরসা আশুতোষ শর্মা। তিনিই একটা প্রান্ত ধরে দুর্দান্ত এক জয় এনে দিলেন। ৩১ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৬ রানে অপরাজিত থেকে দিল্লির জয়ের নায়ক এই সুপার সাব।

বিশাখাপত্তমে আইপিএলের ম্যাচে রিশাভ পান্তের লখনৌ সুপার জায়ান্টসকে ১ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস।

২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দিল্লি। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ১ আর অভিষেক পুরেল করেন শূন্য। পরের ওভারে সামির রিজভিও (৪) ফিরলে ৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি।

তবে ধাক্কা খেলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান ফাফ ডু প্লেসি আর অক্ষর প্যাটেল। ১১ বলে ২২ রানে ফেরেন অক্ষর, ১৮ বলে ২৯ করে আউট হন ডু প্লেসি। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে দিল্লি।

সেই চাপ উৎড়ানোর চেষ্টা করেন ত্রিস্তান স্টাবস আর আশুতোষ শর্মা। ৩৫ বলে ৪৮ রান যোগ করেন তারা। ২২ বলে ৩৪ করে স্টাবস ফিরলে ভাঙে এই জুটি। এরপর আশুতোষের সঙ্গে জোড়া বাঁধেন ভিপরাজ নিগম। ভিপরাজ করেন ১৫ বলে ৩৯। এরপর বাকি কাজটা সারেন আশুতোষ।

এর আগে মিচেল মার্শ আর নিকোলাস পুরানের ব্যাটে চড়ে ৮ উইকেটে ২০৯ রানের পাহাড় গড়ে লখনৌ সুপার জায়ান্টস।

বিশাখাপত্তমে টস হেরে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের উইলোতে উড়ন্ত সূচনা পায় লখনৌ। মিচেল মার্শকে নিয়ে ২৮ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। মার্শ অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১৫ রানে আউট হয়ে যান। ক্রিজে আসেন নিকোলাস পুরান।

পুরান-মার্করাম মিলে এরপর দিল্লির বোলারদের বেধড়ক পেটানো শুরু করেন। ৪২ বলে তারা যোগ করেন ৮৭ রান। ৩৬ বলে ৬টি করে চার-ছক্কায় মার্করাম ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

অধিনায়ক রিশাভ পান্ত ৬ বল খেলে কোনো রান করতে পারেননি। আরেক মারকুটে ব্যাটার পুরান ৩০ বলে ৭৫ করেন ৬ চার আর ৭ ছক্কায়।

পুরান-মার্করামের ঝোড়ো ব্যাটে ১৫ ওভারেই ১৭০ রান তুলে ফেলেছিল লখনৌ। তবে পরের দুই ওভারে উঠে মাত্র ৮ রান। রানের গতি কিছুটা কমে যায়।

শেষদিকে ডেভিড মিলার ১৯ বলে ১ চার আর ২ ছক্কায় ২৭ রান করে দলকে দুইশ পার করে দেন।

মিচেল স্টার্ক ৪২ রানে ৩টি আর কুলদিপ যাদব ২০ রানে ২ উইকেট।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান